crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে আইন অমান্য করে তামাক কোম্পানীর বিজ্ঞাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০২০ ৭:৩৮ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর সদরের বিভিন্ন খুচরা ও মুদি দোকানে মানা হচ্ছে না তামাক নিয়ন্ত্রণ আইন। আইন অম্যান্য করে কোম্পানীগুলো তামাকজাত পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে। এ ঘটনায় শহরের ১৭ টি তামাকজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ই-কোর্টে অভিযোগ দাখিল করেছে স্থানীয় তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন ‘ সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র।
সদর উপজেলার কাঁচাবাজার, বাসস্ট্যান্ড, হাসপাতাল সংলগ্ন মোড় এবং মার্কেটের পাশে  বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শণ করছে। প্রকাশ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ হলেও কোম্পানী গুলোর ইন্ধনে দোকানিরা দোকানের সামনে পণ্যের বিজ্ঞাপন প্রচার করছে।
এ ব্যাপারে এসপিকে এর নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, সরকারের আইন অমান্য করে কোম্পানীগুলো এসব প্রচার করে চলছেন। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) এবং ২০১৫ খ্রিস্টাব্দে এ সংক্রান্ত বিধিমালা’ বাস্তবায়নের লক্ষ্যে সকল প্রকার তামাকজাত দ্রব্য এর বিজ্ঞাপন বন্ধের জন্য শহরের ১৭টি তামাকজাত দ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ই-কোর্টে অভিযোগ দাখিল করেছি। আমরা আশা করি, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে দোকানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী ২০৪০ সালের মধ্যে সরকার বাংলাদেশকে তামাকমুক্ত করতে বদ্ধ পরিকর। দেশকে তামাকমুক্ত করতে ইতোমধ্যে আইন বাস্তবায়নের পাশাপাশি তামাকের উপর কর বৃদ্ধিতে নানা পদক্ষেপ গ্রহণ করে তা জরুরি বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাচ্ছে সরকার । এই বিষয়টি গুরত্বের সাথে বিবেচনায় নিয়ে বেসরকারি সংস্থাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রতিবছর সরকার তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির উদ্যোগ নেয়,যদিও তার পরিমাণে খুবই সামান্য। তথাপি প্রতিবছর তামাক ব্যবসার সাথে সম্পৃক্ত সংস্থাগুলো তামাক পণ্যের উপর কর বাড়ানোর প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন অপকৈশল অবলম্বন করে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী রোকাইয়া আলমকে নাগরিক সংবর্ধনা দেয়া উচিত

সেই অগ্নিদগ্ধ শিশু কন্যা সাথীর চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু

সিলেটে দেবিদ্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও ইফতারের আয়োজন

ছাত্রলীগ যেন বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ায় সে বিষয়ে সতর্ক করল আওয়ামীলীগ

ঝিনাইদহে ইটভাটার কাদামাটিতে শহরের পাগলা কানাই ঢোল সমুদ্র দীঘি রাস্তাটি ঝুঁকিপুর্ণ, জনগণের ক্ষোভ

হোমনায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান অব্যাহত, ৩ জনের অর্থদণ্ড

কে হতে পারেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘মাদকসহ’ ৩ ব্যবসায়ী গ্রেফতার

রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তিকারী ও ভোলায় মুসল্লিদের হত্যায় জড়িতদের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

তৃতীয় দফার লকডাউনে বিধি-নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি