crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অ*স্ত্র,গু*লি ও বিদেশি মদ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এবং দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে দুটি পাইপগান, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেলসদৃশ বস্তু, বিদেশি মদ ও পেট্রোল উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ওই চেম্বারে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালায় জামালপুর সদর থানা পুলিশ। অভিযানের সময় চেম্বারটি তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়।

পুলিশ জানায়, তল্লাশির সময় চেম্বার থেকে দুটি পাইপগান, চার রাউন্ড গুলি, ছয়টি ককটেলসদৃশ বস্তু, দুই বোতল পেট্রোল এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে পরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ককটেলসদৃশ বস্তু ও বিদেশি মদের বিষয়ে তদন্ত চলছে। এগুলো সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, কারা মজুদ করেছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ককটেলসদৃশ বস্তুগুলো পরীক্ষা করে সেগুলোর প্রকৃতি নিশ্চিত করা হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ব্যবহারের ইতিহাস এবং সেগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার

কেএমপির খালিশপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নূর হোসেন আবাহনী জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী

মধুপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মাওলানা মোঃ হুমায়ুন কবির

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সাতক্ষীরায় পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল উদ্ধার,চোর আটক

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন