crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের মেলান্দহে ধর্ষণের শিকার সাড়ে ৪ বছরের শিশু!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০১৯ ৪:২০ অপরাহ্ণ

প্রতীকী ছবি।

 আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুরের মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকায় ধর্ষণের শিকার সাড়ে চার বছরের এক শিশুকে ২২ অক্টোবর রাতে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী শাহজাহান আলী (৫৫) নামের এক ব্যক্তি ২০ অক্টোবর বিকেলে শিশুটিকে ধর্ষণ করেছে বলে শিশুটির নানা অভিযোগ করেছেন।
২৩ অক্টোবর বুধবার বেলা প্রায় ৩টার সময় সদর হাসপাতালের দোতলায় গাইনি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ধর্ষণের শিকার অবুঝ শিশুটিকে ওয়ার্ডের মেঝেতে বিছানা দেওয়া হয়েছে। স্যালাইন দেওয়াসহ তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তখন পর্যন্ত শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়নি।
শিশুটির নানার অভিযোগ, ২০ অক্টোবর বিকেলে প্রতিবেশী শাহজাহান আলী শিশুটিকে একা পেয়ে ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে। কিন্তু গত তিনদিন ধরে শিশুটি শুধু কান্নাকাটি করছিল। ২২ অক্টোবর বিকেলে মা ও নানী শিশুটির সাথে কেউ খারাপ কাজ করেছে কিনা জানার চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটি ঘটনার বর্ণনা দেয় এবং শাহজাহান আলী নামের ওই ব্যক্তিকে চিনিয়ে দেয়। শাহজাহান আলী জেলার ইসলামপুর উপজেলার হারগিলা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। নদীভাঙনের শিকার হয়ে তিনি বগুড়া জেলায় বসবাস করেন। কিছুদিন হলো তিনি শাহজাদপুরে তার বোনজামাই আজিজুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছেন। ঘটনা জানাজানি হওয়ার পর শাহজাহান আলী গ্রাম ছেড়ে পালিয়েছেন।
শিশুটির নানা আরো অভিযোগ করেন, ঘটনা জানাজানি হলে শাহজাহান আলীর বোনজামাই আজিজুর রহমান এ ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে হুমকি দিচ্ছেন। শিশুটির বাবা কুমিল্লায় একটি প্রকল্পে চাকরি করেন। তাকে জানানো হয়েছে। তিনি আজই বাড়িতে এসে থানায় মামলা দায়ের করবেন।
জামালপুর সদর হাসপাতালের আরএমও ফেরদৌস হাসান জানান, ‘শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে তার ডাক্তারি পরীক্ষা করানোর বিষয়ে থানা থেকে এখনো পর্যন্ত আমাদেরকে অবহিত করা হয় নি। থানা থেকে অবহিত করা হলেই শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হবে।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটির পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে শিশুটির ডাক্তারি পরীক্ষাও করানো হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় করোনা প্রতিরোধে প্রশাসনের লিফলেট বিতরণ

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০১ , নতুন আক্রান্ত ৪৯২

ডোমারে শত্রুতার জেরে কৃষকের গাছ কেটে বসত ভিটায় আগুন ,থানায় মামলা

ঝিনাইদহ জর্জ কোর্টের জিপি হলেন বিকাশ কুমার ঘোষ

দুই শর্তে ৫৪ ধারায় গ্রেফতার করা যাবে: আইন উপদেষ্টা

খোকসায় ২য় দিনের পরীক্ষা দেওয়া হলো না এক এস.এস.সি পরীক্ষার্থীর

ইমামের মৃত্যুর প্রতিবাদে ভৈরবে মহাসড়ক অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!