crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১১, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ ডিসেম্বর২০২৩ খ্রি.) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

১৫ নভেম্বর, ২০২৩ খ্রি. প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই তফসিলের বৈধতা নিয়ে ইউনুছ আলী আকন্দ ২৯ নভেম্বর রিট করেন। রিটের ওপর ৩ ও ৪ ডিসেম্বর শুনানি হয়।

রিট আবেদনে বলা হয়, সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারার পরিপন্থী।

সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ উল্লেখ করে রিটে বলা হয়, মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যের সাধারণ নির্বাচন হবে। সেহেতু সংসদ বহাল রেখে নির্বাচন অসাংবিধানিক। সংসদ সদস্যরা সরকারের রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন। তাই পদটি লাভজনক পদ। দুর্নীতি দমন আইন এবং দণ্ডবিধি অনুযায়ী সংসদ সদস্য পদটি লাভজনক। তাই সংসদ ভেঙে না দিয়ে তফসিল ঘোষণা অসাংবিধানিক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ রেলস্টেশনে কমেছে ভবঘুরে, পরিচ্ছন্ন পরিবেশ কতটা টেকসই?

চকরিয়ায় রিকশা চালকের লাশ উদ্ধার

চান্দিনায় পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হলো ৩ ডাকাত

কোন প্রার্থীর মি’থ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না: সাবেক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

নাগরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে জেলা সমাজ সেবা অফিসের কম্বল বিতরণ

মাগুরায় ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ডোমারে প্রসূতি মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

হোমনায় ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা