crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি শেষে ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন নেতাকর্মীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক রাজনৈতিক কর্মসূচি শেষে নিজ উদ্যোগে পথঘাটে থাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু করে গৌরাঙ্গবাজার হয়ে পুরানথানা চত্বর মোড়ে অনুষ্ঠিত হয় এনসিপির পথসভা ও গণসংযোগ কর্মসূচি।

কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচি শেষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে স্থাপন করা ব্যানার ও ফেস্টুন অপসারণে অংশ নেন। এ সময় তাদের সাথে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের কর্মীরাও অংশগ্রহণ করেন। কেউ মই বেয়ে ওপরে উঠে ফেস্টুন নামাচ্ছিলেন, কেউ পোস্টার খুলে রাখছিলেন, আবার কেউ রাস্তার ধারে পড়ে থাকা কাগজ-ফেস্টুন সংগ্রহ করে ডাস্টবিনে ফেলেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা মোঃ নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই রাজনীতি হবে দায়িত্বশীল, পরিচ্ছন্ন ও জনগণবান্ধব। পোস্টার লাগানো যেমন আমাদের দায়িত্ব, তেমনি অপসারণ করাও আমাদের কর্তব্য। আমরা পরিবেশ নষ্ট করে নয়, সমাজ গড়ার লক্ষ্যেই রাজনীতি করি।”

এ সময় তিনি আরও জানান, “এনসিপি সবসময় পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য রক্ষায় সচেতন ভূমিকা রাখে এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছেও এই বার্তা পৌঁছে দিতে চায় যে, পোস্টার, ফেস্টুন বা ব্যানার লাগিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা উচিত নয়।”

পথচারী ও স্থানীয় নাগরিক ব্যবসায়ী ও নেতৃবৃন্দ অনেকেই এনসিপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় সিএনজির ধা*ক্কায় মুদি ব্যবসায়ী নিহত

শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল: শিক্ষা মন্ত্রণালয়

ডোমারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপদযাপন

ডোমারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপদযাপন

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সৈয়দপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন