crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতিসংঘের সিভিএফে বিশেষ দূত হলেন জামালপুরের কৃতী সন্তান আবুল কালাম আজাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামে (সিভিএফ) বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের কৃতী সন্তান সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ১৪ জুন রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। “ক্লাইমেট ভালনারেবল ফোরাম” (সিভিএফ) ম্যানেজিং পার্টনার, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বোর্ড প্রেসিডেন্ট বান কি মুন এবং সিভিএফের প্রেসিডেন্ট শেখ হাসিনা যৌথভাবে এই নিয়োগ দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-(সিভিএফ) এবং ‘ভালনারেবল টোয়েন্টি’ বা ভি-২০ গ্রুপের সভাপতির দায়িত্ব নিয়েছে। সূত্র মতে ,আবুল কালাম আজাদ মুখ্য সচিবের দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। ইত:পূর্বে তিনি অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটের সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি। আবু কালাম আজাদ বিসিএস ৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারে চাকুরিতে যোগদান করেন।জামালপুরের কৃতী সন্তান আবু কালাম আজাদ জামালপুর জিলা স্কুল ও সরকারি অনেক মাহমুদ কলেজের প্রাক্তন কৃতী ছাত্র। তিনি জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তার পৈতৃকবাড়ী মেলান্দহ উপজেলায়। এ নিয়োগ প্রাপ্তিতে জামালপুরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জের ধর্মপুর ডি.ডি.এম উচ্চ বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক, এমপিওভুক্তিতে আইনি লড়াই

ডোমার উপজেলা স্কাউট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

হোমনায় ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

আদম বেপারীর খপ্পরে পড়ে মালয়েশিয়ায় ঝিনাইদহের দুই যুবক নিখোঁজ, সর্বস্বান্ত ১৫ টি পরিবার

আদম বেপারীর খপ্পরে পড়ে মালয়েশিয়ায় ঝিনাইদহের দুই যুবক নিখোঁজ, সর্বস্বান্ত ১৫ টি পরিবার

ভৈরবে মাইকিং করে মোবাইল চো’রকে ইচ্ছেমতো গা’লিগালাজ, ভিডিও ভাইরাল

ভৈরবে মাইকিং করে মোবাইল চো’রকে ইচ্ছেমতো গা’লিগালাজ, ভিডিও ভাইরাল

সরিষাবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লালমনিরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দু*র্নীতি প্রতিরোধ দিবস পালিত

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্সে পূর্বের রেকর্ড ছাড়িয়ে এবার মিলল ২৩ বস্তা টাকা

জানো প্রকল্পের আওতাধীন বিভাগীয় পর্যায়ে প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত