crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ছুরিকাঘাতে বাস কাউন্টারের ম্যানেজার নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৯, ২০২০ ১০:২২ অপরাহ্ণ

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ ঢাকার যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আক্তার হোসেন সিকদার (৫০)। তিনি গোলাপবাগে ‘যাতায়াত পরিবহনের’ কাউন্টার ম্যানেজার ছিলেন। আজ ভোরে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকাভর্তি একটি হাতব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। ঢাকা মেদিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এরপর চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে। স্বজনরা জানায়, আক্তার হোসেনের বাড়ি কুমিল্লার মুক্তিনগরের মানিকারচর গ্রামে। তিনি ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে ধলপুর লিচু বাগান এলাকার একটি বাসায় ভাড়া করে থাকতেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ

সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনায় সংর্ঘষে আহত-৫, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক-৩

চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজ অনিয়মের অভিযোগ

রিগ্যালের পণ্য, কিনে হোন ধন্য

সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা

পীরগাছা থানা পুলিশের ক্লুলেস মামলার রহস্য উদঘাটন

জগন্নাথপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দবির মোল্লার কারণে অতিষ্ঠ এলাকাবাসী

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন ও যে স্কুলে লেখাপড়া করেছেন

কালীগঞ্জে জ্বীন তাড়ানোর নামে বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

এপিবিএন হেডকোয়ার্টার্সের সফল অভিযানে ৬৪ টি মোবাইল ও বিকাশ প্র’তারণার টাকা উদ্ধার