crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ও চুয়াডাঙ্গা পৌরসভার মুক্তিপাড়া এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৩০৭ লিটার বাংলা মদ চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে দর্শনার শ্যামপুর গ্রামের আফতাবের ছেলে শহিদুল ইসলাম আশা ও একই গ্রামের ইয়াকুবের ছেলে সবিজকে আটক করা হয়। অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ মেহেদী হাসান (২৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত মেহেদী হাসান সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ওহাব আলী মোল্লার ছেলে। ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে তাদের আকট করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৭ লিটার বাংলা মদ, ০৩টি মোবাইল সেট ও ০৫টি সীম কার্ড উদ্ধার করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচারের সময় মেহেদী হাসানকে ৩ কেজি গাঁজা, ৪’শ ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর জেলার সাবেক এডিসি জেনারেল হলেন পটুয়াখালীর ডিসি

জামালপুরের শরিফপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও, ভেকু মেশিন জব্দ

কক্সবাজারে ভোটারদের টাকা দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

নেত্রকোনায় নকল প্রসাধনী কারখানায় অভিযান, গ্রেফতার ১

জামালপুরে ১দিনে আরও ৫৪ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৭০

ডোমারে আওয়ামীলীগের ইফতার মাহফিল

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

পাবনার সুজানগরে খাল-বিল পানিশূন্য, তীব্র মাছের সঙ্কট!

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!