crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুরি করে সেলুন খুলে চুল কাটতে গিয়ে এসি বিস্ফোরণ, আহত ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩০, ২০২০ ৭:৩৪ পূর্বাহ্ণ


মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:

করোনা ভাইরাসের কারনে লকডাউনের মধ্যে ঢাকার নয়াপল্টনে একটি সেলুনে এসি বিস্ফোরণে মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল দিবাগত রাত ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সেলুন মালিক আবুল কালাম (৪২), রাসেল (২১) ও পথচারী শাহ আলম (৫১)।

বৃহস্পতিবার (আজ) পল্টন থানার উপপরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক জানান, পল্টন থানার বিপরীতে ইসলাম টাওয়ার গলির স্টাইল সেলুন নামে সেলুনের মালিক কালাম গতকাল রাতে দোকানের শাটার বন্ধ করে লকডাউন অমান্য করে ভেতরে রাসেল নামের এক যুবকের চুল কাটছিলেন। তখন হঠাৎ দোকানের এসি বিকট শব্দ করে বিস্ফোরিত হয়। এ সময় দোকানের শাটার ভেঙে রাস্তায় গিয়ে পড়ে যায়।ঐ সময় শাহ আলম নামে এক পথচারী ওই পথ দিয়ে যাওয়ার সময় শাটার তার ওপর পড়ে, ফলে তারা দুজনসহ পথচারী শাহ আলম দগ্ধ ও আহত হয়।

তিনি জানান, খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের ৩জনের অবস্থাই আশঙ্কাজনক।

পল্টন থানার উপপরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল আরও জানান, করোনা ভাইরাসের কারণে সারাদিন দোকান বন্ধ ছিল। রাতে গোপনে সেলুনের শাটার বন্ধ করে তারা কাজ করছিল। এসময় এসি বিস্ফোরণ হয়। এই মুহুর্তে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কবুরহাটের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর উদ্যোগে ত্রাণ বিতরণ

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিবি পুলিশের হাতে আটক

কালিহাতীতে পরীক্ষায় নকল দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

ডোমারে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯২

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯২

নাসিরনগরে “স্মার্ট লাইভস্টক বাজার” ও ভেড়া বিতরণের উদ্বোধন

পঞ্চগড়ে অমরখানা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর দলিল লেখক সমিতির সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক আইয়ূব

ঝিনাইদহের মহেশপুর মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদ এখন ব্যাপক হুমকির মুখে!