crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিলাহাটিতে ট্রেনের টিকিট কাটতে গিয়ে হেনস্থার শিকার হলেন যাত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
যাত্রীদের জরিমানার নামে রশিদ বিহীন টাকা আদায় করার অভিযোগ এখন অহরহ। তবে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনে টিকিট কাটতে চেয়ে হেনস্থার শিকার হয়েছেন আশরাফ (৫১) নামে এক যাত্রী।
এ বিষয়ে যাত্রী আশরাফুল গত শনিবার রাত ৮টায় চিলাহাটি স্টেশন মাস্টারের অভিযোগ বইিতে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় সময় ওই যাত্রী রূপসা আন্তঃনগর ট্র্রেন ধরার জন্য চিলাহাটি স্টেশনের বুকিং অফিসে যায় টিকিট নিতে। বুকিং সহকারী নাসির উদ্দিন সাগর যাত্রীদের বলেন, বিদ্যুৎ নেই তাই টিকিট দেওয়ার সুযোগ নাই, ট্রেনে গার্ড ও টিটিদের কাছে টিকিট কেটে নিবেন। এ সময় গার্ড তরিকুল ইসলাম বুকিং সহকারীর সাথে গোপন কথায় লিপ্ত ছিলেন। যাত্রী আশরাফুল ডিসিও কে ফোন করে বিষয়টি অবগত করে। এতে গার্ড তরিকুল আশরাফুলের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠে।
ট্রেনে যাত্রী আশরাফুলের কাছে গার্ড তরিকুল টাকা চান। তিনি টিকিট চাইলে গার্ড টিকিট দিতে অস্বীকার করেন। এসময় তিনি ডিসিওকে কেন ফোন দিয়েছেন এ বিষয়ে জানতে চান। পরে বাধ্য হয়ে টিকিট দেন। তবে যাত্রী আশরাফের কাছে ৪১৮৭২৮ নম্বর রশিদে জরিমানাসহ ৫২০টাকা (টিকিট মূল্য ৬৫ টাকা, জরিমানা ৪৫৫ টাকা) আদায় করেন। অন্যদিকে কাউন্টারে টিকিট না পাওয়ায় প্রায় পঞ্চাশ জন যাত্রী টিকিট না নিয়ে ৪০/৫০ টাকা উৎকোচ দিয়ে সৈয়দপুর পর্যন্ত যান। এই সকল ব্যক্তির প্রদত্ত ভাড়া সরকারের কোষাগারে যাওয়ার পরিবর্তে গার্ডের পকেটে যায়। টিকিট কাটার ইচ্ছা পোষণ করেও এমন হেনস্থা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রী আশরাফ।

চিলাহাটি রেল স্টেশনে প্রায় এধরনের ঘটনা ঘটছে বলে অনেকে জানান। বিষয়টি নিরসনে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামানা করেন একাধিক যাত্রী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ডোমারে মৃত্যু দাবির চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে ৪৯ সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মধুপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে মাস্ক বিতরণ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইদহের কৃতীসন্তান শামীম আরা নিপা

কুমারখালীতে বাসচাপায় সরকারি কর্মচারী নিহতের ঘটনায় মামলা

বিরূপ আবহাওয়াতেও স্বাস্হ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় জামালপুর সদরের এসিল্যাণ্ড

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা প্রদান

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খন্দকার গোলাম মোস্তফা বাটুল বেঁচে থাকবে তার কর্মে ও আদর্শে