crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিকিৎসা ব্যয় কমাতে ২৯৫ টি ওষুধের মূল্য সরকার নির্ধারণ করে দেবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, ‘২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর মূল্য সরাসরি সরকার নির্ধারণ করে দেবে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সায়েদুর রহমান বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে। ১৯৮২ সালের ওষুধ নীতির পর দীর্ঘ সময় এ তালিকা অপরিবর্তিত ছিল, যার ফলে বাজারে থাকা ১৩০০-এর বেশি ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল।’

তিনি বলেন, ‘সরকারের এ নতুন হস্তক্ষেপে আগের ১১৭টি ওষুধের তালিকার সঙ্গে আরও ১৩৬টি নতুন ওষুধ যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্য ব্যয়ের দুই-তৃতীয়াংশই খরচ হয় ওষুধ কিনতে। উন্নত দেশগুলোতে বিভিন্ন স্বাস্থ্য বিমা বা সরকারি সুবিধা থাকলেও আমাদের দেশে তা নেই। এ পরিস্থিতিতে ওষুধের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া বিকল্প ছিল না। এখন থেকে অত্যাবশ্যকীয় তালিকাভুক্ত সব ওষুধের দাম সরকার ঠিক করে দেবে এবং নির্ধারিত মূল্যের বেশি দামে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘বর্তমানে যারা এ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছেন, তাদের পর্যায়ক্রমে সরকারি রেটে নেমে আসতে হবে। মূলত মানুষের ব্যক্তিগত পকেট থেকে ওষুধের পেছনে হওয়া বিশাল খরচ কমিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সিদ্ধান্তের ফলে জনস্বাস্থ্য সেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর প্রাথমিক কাজ শুরু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কুমিল্লা (উ:) জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের শুভ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে বানেশ্বরে র‌্যালী

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে বানেশ্বরে র‌্যালী

রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

কুষ্টিয়ায় ফেসবুকে জাতীয় দিবস সম্পর্কে অশালীন স্ট্যাটাস দেওয়ায় লোকমান হাকিম আটক

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ স’ন্ত্রাসী গ্রেফতার

জামালপুরের বিয়ে পাগলা বক্কর ৬০ তম স্ত্রীর মামলায় গ্রেফতার !