crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চট্টগ্রাম বিভাগে ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম হোমনার মোহনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাফরুহা মমতাজ মোহনা তাৎক্ষণিক ইংরেজি রচনা প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে। আজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম তাকে মায়ের মমতায় বুকে টেনে নিয়ে আনন্দশ্রুতে ভাসেন। পরে সহকারী প্রধান শিক্ষক শরীফুল ইসলামসহ সকল শিক্ষক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাওয়ান। তার এ অর্জনে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএসএম গোলাম আম্বিয়া সোহেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
সোমবার চট্টগ্রাম কলেজের শহীদ অবনি মোহন দত্ত অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বিভাগীয় পর্যায়ের (চট্টগ্রাম বিভাগ) এ সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, এনডিসি। চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক (ভা.) ড. গাজী গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম ও চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক (মাধ্যমিক) দেবব্রত দাশ।

মোহনা হোমনা উপজেলার নিলখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীমের কন্যা। মোহনা ক্রমান্বয়ে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়েও চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান লাভ করে। তার লক্ষ্য অনুযায়ী জাতীয় পর্যায়েও এর ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।

  1. মোহনা এ কৃতিত্বের জন্য তার শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, উৎসাহ ও অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় কুকুরের কাঁমড়ে আহত ২৪, ফার্মেসীগুলোতে ভ্যাকসিনের সংকটে ভোগান্তিতে ভুক্তভোগীরা

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ বিএনপির ৫ নেতা কারাগারে

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও অপহরণের হুমকি, বাবা -মেয়ের থানায় অভিযোগ

ঝিনাইদহে বেড়েই চলেছে প্লাস্টিকের গ্লাস ও প্লেটের ব্যবহার ॥ ফেলা হচ্ছে যত্রতত্র, নষ্ট হচ্ছে পরিবেশ

শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে : ওসি নাসিরনগর

ঝিনাইদহে সাধুহাটি ইউপি চেয়ারম্যান নাজীর উদ্দিনের সহযোগিতায় নিন্মআয়ের মানুষের মাঝে সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার বড়বাজারের একটি দোকানে অগ্নিকাণ্ড

চাঁ*দা না দেওয়ায় ব্যবসায়ীকে কু*পিয়ে হ*ত্যা, ইউপি সদস্য আটক