crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘূর্ণিঝড় দানার প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

মো. বাবুল রানা, ভোলা:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর-ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর-ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক (কমার্স) পারভেজ খান বলেন, ‘লক্ষ্মীপুর-ভোলা রুটে ৪টি ফেরি চালু রয়েছে। এরমধ্যে ফেরি কাবেরী ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশে ফেরি সুফিয়া কামাল ছাড়া হবে। এরপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি কনক চাপা ও ফেরি বেগম রোকেয়া লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটে অবস্থান করছে।’

লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এতে দুপুর আড়াইটা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে রাত সাড়ে ১২ টার দিকে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদী উত্তাল থাকলে লঞ্চটি ছাড়া হবে না। পরিস্থিতি বিবেচনা করে লঞ্চটি ছাড়া হবে।’

তিনি বলেন, ‘লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল রুটে ১১টি লঞ্চ রয়েছে। এরমধ্যে দুটি বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া পণ্যবাহী গাড়ি চলাচল করে এ রুটে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভার্চুয়াল কোর্টকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস

সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নাসিরনগরে মতবিনিময় সভা

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১০ জনের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত করায় আনন্দ র‌্যালি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন

তিতাসে চাচীর জানাযায় এসে অশ্রুসিক্ত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ, অ্যাকাউন্ট-শেয়ার অবরুদ্ধ

পঞ্চগড়ে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

হোমনায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

ঝিনাইদহের ২ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী