crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘুস ছাড়া কাজ করেন না ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঘুস ছাড়া কোনো কাজ করেন না দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে অ’নিয়ম, ঘু’স, দু’র্নীতি ও হ’য়রানির লিখিত অভিযোগ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিড ওয়াইফরা। দাপ্তরিক কোনো কাজ নিয়ে তার অফিস কক্ষের চৌকাঠ পেরুলেই গুণতে হতো টাকা। কেউ টাকা না দিলে, সেই কাজ তিনি শুরুই করতেন না বলেও অভিযোগ করেন তারা।

গত ১০ সেপ্টেম্বর প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের অ’পসারণের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন তারা। এ ঘটনায় ক্রাইম পেট্রোল২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. পার্থ জ্বিময় সরকারকে আহ্বায়ক এবং মেডিকেল অফিসার ডা. আহসান হাবীবকে সদস্য সচিব করে সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ছাত্র জনতার একটি প্রতিনিধি দল এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না তা তদন্ত কমিটির কাছে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স জোহারা বেগম জানান, ‘অফিসের অনেক কাজের জন্য বড় বাবুর (প্রধান সহকারী হিসাবরক্ষক রফিকুল ইসলাম) কাছে আমাদের যেতে হয়। আর যে কোনো কাজের জন্য ওনি টাকা দাবি করেন। টাকা দিলে কাজ করতেন, না দিলে কাজ করতেন না। তিন বছর পরপর আমরা শান্তি বিনোদনের জন্য টাকা পাই। সেই টাকার বাজেট আনার জন্য আগেও টাকা চেয়েছে এবং সেই টাকা নিয়ে আসার পর বিল যখন করা হবে তখনও তাকে টাকা দিতে হবে। আমরা এটা দিতে রাজি না হওয়াতে ওনি কাজ করবে না। এমনকি কাগজ ছুঁড়ে ফেলে দেন এবং বলেন, ‘আপনারা আপনাদের কাজ করেন, আমি করতে পারব না।’ তাকে যখন আমরা প্রশ্ন করি, তাহলে আপনার কাজ কী? তখন তিনি বলেন, ‘টাকা দিলে কাজ করব, না হলে করব না।’

যখন ছুটির আবেদন করি, আর এই ছুটির আবেদন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের মাধ্যমে করতে হয়। আমি যখন তার কাছে যাই তখন তিনি টাকা দাবি করে বসেন। আমি তখন তাকে টাকাও দেই কিন্তু তিনি আমার কাজে টাকা নিয়েও করে দেননি। আমার মতো কম -বেশি সবাই তার দ্বারা ভুক্তভোগী।

ছাত্র-জনতার পক্ষ থেকে তারেক রেজা বলেন, ‘ছাত্র-জনতার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। ঘু’সখোর, অ’সৎ ও দু’র্নীতিবাজ এই কর্মচারীর বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে এসেছি। এই প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম এর আগে যে স্টেশনে কর্মরত ছিলেন, সেখানেও তিনি ঘুস নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। যার শাস্তি স্বরূপ এখানে বদলি করা হয়েছিল। এখানে এসেও তিনি একই কাজে লিপ্ত হয়েছেন। আমরা জানতে চাই, একজন ঘু’সখোরের শাস্তি কি শুধু বদলি?

এ বিষয়ে মুঠোফোনে প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম ক্রাইম পেট্রোল২৪.কম কে জানান, ‘আমি ছুটিতে আছি। আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। আমি ষ’ড়যন্ত্রের শিকার। আশেপাশে খোঁজ নেন আমি কেমন। শুধু মাত্র তারাই আমার বিরুদ্ধে। আমাকে সরাতে পারলেই তাদের ভালো। গোটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাপ্তরিক কাজ আমি নিজে একলা হাতে করি। কই অন্য কেউ তো আমার নামে কোনো অভিযোগ করলো না। আমার হয়ত এখন বদলি হবে। অন্যত্র আমাকে চলে যেতে হবে।’

তদন্ত কমিটির সদস্য সচিব ডা. আহসান হাবীব বলেন, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান স্যারের নির্দেশে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয় এবং তদন্তে আংশিক সত্যতা মিলেছে। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে অবহিত করেছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদামে পোল্ট্রি ফিডের বস্তায় চাউল উদ্ধার,গ্রেফতারের দাবি

সোনারগাঁওয়ে যৌন উত্তেজক শরবত ও কয়েল উৎপাদনের দায়ে ১২ জন গ্রেফতার

জামালপুরে দিনব্যাপী কবি মিলন মেলায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য কবিতা উৎসব

জামালপুরে এক সপ্তাহে বিজিবি ও পুলিশের প্রশিক্ষণ গুলিতে আহত ২ ,আতঙ্কে এলাকাবাসী

ব্রাহ্মণপাড়ায় কবরস্থান ও কবরবাসীদের জন্য মহালক্ষীপাড়া গ্রামের শাহ আলম সরকারের ব্যতিক্রমী উদ্যোগ

সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ

এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দেহ ব্যবসায়ী ও ভুয়া পুলিশসহ আটক-৪

গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হা’মলায় গুরুতর আ’হত পুলিশ সদস্যদের শয্যাপাশে আইজিপি