crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৮, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক কন্যাশিশু ও নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। এছাড়া একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯২০ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত ৯২০ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭, ঢাকা উত্তর সিটিতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫১, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৯৭ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৯২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালিত

কেএমপি’র অভিযানে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

যশোরে ভিজিড ’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

টেকনাফে লোকালয়ে খাবার খুঁজতে এসে হাতির প্রাণহানি

জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে কিশোরগঞ্জের পুলিশ সুপার

আটোয়ারীতে সরকারি সাহায্য না পাওয়ায় পেটের দায়ে ভিক্ষা করছে বৃদ্ধা নিরলা বালার

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

সুন্দরগঞ্জে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে হত্যা

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ১ব্যক্তির জেল-জরিমানা