crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না’—কিশোরগঞ্জে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার দুপুরে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। রাজপথে নেতৃত্ব দিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা হবে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান? বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন! ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।”

দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, “দুটি বাস পুড়িয়ে কিংবা একটি চক্রের মাধ্যমে জনগণকে ভয় দেখানো যাবে না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের সাবধান করে দিতে চাই; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে নিয়ে যেভাবে আপনাদের দেশ থেকে তাড়িয়েছে, প্রয়োজনে তাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।”

বিচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আইনের আওতায় এনে জনগণ বিচার করবে। বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তেই বিচারের আহ্বানে আপনারা আসবেন।”

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বক্তব্য দেন।

বক্তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের ভোটাধিকার সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৈরাজ্য, সহিংসতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

নাগরপুর জাতীয় শ্রমিকলীগ সহবতপুর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে ট্রাক্টরচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২ দোকানীকে জরিমানা

পঞ্চগড়ে সমাজসেবা কর্মীসহ ৪ জনের করোনা শনাক্ত

জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তীতে কটিয়াদীতে সাংস্কৃতিক মিলনমেলা

বুড়িচংয়ে শিশু ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দিনাজপুরে তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত