crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে মিথ্যা চু-রি-র অভিযোগে দিনমজুরকে হা-তু-ড়ি-পে-টা ও জু-তা-র মা-লা গলায় দিয়ে ফেসবুকে ছবি পোস্ট !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের কোটচাঁদপুরে মিথ্যা চু-রি-র অভিযোগ এনে মিরাজুল ইসলাম টিটন (২৪) নামে এক দিনমজুরকে হাত-পা বেঁ-ধে হা-তু-ড়ি -পে-টা ও জু-তা-র মা-লা গলায় দিয়ে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য লিটন ও মসজিদের ইমামের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর পিতা।

থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার পারলাট গ্রামের অহেদুল ইসলামের ছেলে দিনমজুর মিরাজুল ইসলাম টিটন প্রতিদিনের মত তার সহযোগী আলমসাধু চালককে ডাকতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে প্রতিবেশী সামছুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), খোকন (৪৫), রাজা (৪৫), রাজু (৩০), সাজ্জাদ (৩৫), ফারুক (৪০) এবং তার ছেলে আবুবকর (২০) ও মনিরুল ইসলামের ছেলে শামিম (২১) তাকে গামছা দিয়ে মু-খ বেঁ-ধে বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে তারা মিরাজুলকে হা-তু-ড়ি দিয়ে পে-টা-য়। এসময় তার হাত ও পায়ের নখ প্লা-স দিয়ে টেনে জ-খ-ম করে। এতে তার বাম হাতের আঙ্গুল গুরুতর জ-খ-ম হয়। পরে তাকে জু-তা-র মা-লা গলায় দিয়ে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য ও মসজিদের ইমামের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মিরাজুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এমন অমানবিক আচরণের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে থানার ডিউটি অফিসার এস.আই ফরিদ আহমেদ বলেন, আমি টেলিফোনে কোন তথ্য দিতে পারব না। ওসি সাহেব ঝিনাইদহে রয়েছেন সন্ধায় তার সাথে কথা বলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যেসব কারণে সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড চায় পুলিশ

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

পুঠিয়ায় ভ্যানের ধা’ক্কায় ৪ বছরের শিশু নি’হত

নাসিরনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মিঠাপুকুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

নীলফামারীর শ্রেষ্ঠ থানা ডোমার

গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

ঝিনাইদহে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, হাট-বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব!

ময়মনসিংহে নৌকাকৃতি এলইডি সড়ক বাতির উদ্বোধন করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

নাসিরনগরে পূর্ববিরোধের জেরে সংস্কৃতিকর্মী খুন ॥ আটক-১