crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্র হ’ত্যার ঘটনায় ৫ জনের ফাঁ’সি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ

 

জেলাপ্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লার হোমনায় আসাদপুর ইউনিয়নের স্কুলছাত্র আশিকুর রহমান আশিক হত্যার ঘটনায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দুইজনকে কারাদণ্ড ও একজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুরের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। তাদের ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

একই রায়ে আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাস দেওয়া হয় মো. সোহেলকে।

রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আকিমুল হক মধু, আবদুর রহমান ও খালাস পাওয়া সোহেল ছাড়া বাকি আসামিরা পলাতক ছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালে আশিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই সময় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে আশিকুর রহমান আশিককে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কে’টে হ’ত্যা করে দণ্ডপ্রাপ্তরা।’

রায়ে সন্তোষ প্রকাশ করে নি’হত আশিকের বাবা মো. হারুন ভূঁইয়া বলেন, ‘উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে; পাশাপাশি রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’

কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুলিয়ারচরে ৫১ বছর বয়সে সাংবাদিক দম্পতির এসএসসি পরীক্ষা, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

ময়মনসিংহ ভাটি কাশর গোরহস্থানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মতবিনিময়

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্র খুন

মধুপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

চকরিয়ায় বিকাশ ও পত্রিকার দোকানে চুরি

জগন্নাথপুরে এক গৃহবধূর আত্মহত্যা ও আরেকজনের আত্মহত্যার চেষ্টা

করোনার নমুনা সংগ্রহকারী টেকনোলজিস্টদের চাকরি স্থায়ীকরণের দাবি

করোনা সংকটে ‘দূরে থেকে পাশে দাঁড়াই, অনাহারীর আহার যোগাই’ স্লোগানে ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবর্তন’

মেলান্দহ কৃষি ব্যাঙ্ক কর্মকর্তা গ্রাহকের প্রায় কোটি টাকা চুরির দায়ে গ্রেপ্তার