crimepatrol24
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক, সচেতনতার অভাবে বাড়ছে বিপদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৪, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

 

পুঠিয়া ( রাজশাহী) প্রতিনিধি।।
ফসল বাঁচাতে গিয়ে নিজেদেরই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন কৃষকরা। রাজশাহীর পুঠিয়াসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ সবজি চাষের মাঠে এখন নিয়মিত ছবি, পিঠে স্প্রে মেশিন, হাতে পাইপ, আর শরীরে কোনও সুরক্ষা নেই। মুখে মাস্ক তো দূরের কথা, অনেকেই খালি গায়েই ছিটিয়ে চলেছেন একাধিক বিষাক্ত কীটনাশক।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একসঙ্গে চার থেকে পাঁচ ধরনের রাসায়নিক মিশিয়ে স্প্রে করার প্রবণতা ক্রমশ বাড়ছে। দ্রুত ফলন আর পোকামাকড় দমনের তাড়নায় নিরাপত্তা বিধি কার্যত উপেক্ষিত।

মাঠে কাজ করা কৃষকদের একাংশ বলছেন, কীটনাশক যে ক্ষতিকর তা তাদের জানা। কিন্তু কীভাবে নিরাপদে ব্যবহার করতে হয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই। আবার অনেকের বক্তব্য, সুরক্ষা সরঞ্জাম কিনে ব্যবহার করা ঝামেলার, তাই তা এড়িয়েই চলেন।’

চিকিৎসকদের সতর্কবার্তা, এভাবে দীর্ঘদিন কীটনাশকের সংস্পর্শে থাকলে মাথা ঘোরা, শ্বাসকষ্ট, ত্বকের জ্বালা-পোড়া থেকে শুরু করে ক্যানসারের মতো গুরুতর অসুখের ঝুঁকি বাড়ে। ইতিমধ্যেই এমন উপসর্গ দেখা যাচ্ছে বলেও দাবি স্থানীয়দের একাংশের।

কৃষি দফতরের এক কর্মকর্তা জানান, ‘নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকের স্বাস্থ্য সুরক্ষাও সমান জরুরি। কিন্তু বাস্তবে সুরক্ষা সরঞ্জাম সরবরাহের জন্য নির্দিষ্ট কোনও সরকারি বরাদ্দ নেই।’

বিশেষজ্ঞদের মতে, কীটনাশক ব্যবহারের আগে নির্দেশিকা পড়া, নির্ধারিত মাত্রা মেনে চলা এবং মাস্ক-গ্লাভস-সুরক্ষা পোশাক ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি স্প্রে শেষে হাত-মুখ পরিষ্কার করা এবং ব্যবহৃত পোশাক আলাদা করে ধোয়ার পরামর্শও দিচ্ছেন তাঁরা।

কৃষি পণ্যের ভোক্তাদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নিলে শুধু কৃষকের স্বাস্থ্য নয়, পরিবেশ ও খাদ্য নিরাপত্তাও বড় সংকটে পড়বে। তাই সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে সুরক্ষা সরঞ্জাম সহজলভ্য করাসহ—সব দিকেই দ্রুত উদ্যোগের দাবি উঠছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আ’গুনে বসতঘর পু’ড়ে ছাই ১৩ লাখ টাকার ক্ষ’তি

হোমনায় আ’গুনে বসতঘর পু’ড়ে ছাই ১৩ লাখ টাকার ক্ষ’তি

তিতাসে অবৈধ রিং জালের রমরমা ব্যবসা: নজরদারী নেই প্রশাসনের

ইসতিগফারে গুনাহ মাফের আমল

ইসতিগফারে গুনাহ মাফের আমল

নাগরপুরে তীব্র শীতে জমেছে ফুটপাতের কাপড়ের দোকানগুলো

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনায় চার জন গ্রেফতার, বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন

হোমনায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

হোমনায় রেজিস্ট্রেশনবিহীন ডেণ্টাল কেয়ার ও ফার্মেসীর মালিককে ২৭ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে অবৈধ আলমসাধু যানের ধাক্কায় ভেঙ্গে গেল করোনানাশক টানেল

শিবগঞ্জে ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার

ঘোড়াঘাটে ২ মাসেও মজুরি পাননি ৪০ দিনের  কর্মসূচির ১ হজার ২৪৯ শ্রমিক