crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

 

 

 

 

 

 

আল আমিন কিশোরগঞ্জ থেকে।।“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস–২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়সহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ প্রান্তে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশ নেয়। ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে তারা আনন্দঘন পরিবেশে দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করা একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় শৈশব নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ৫৬ বিজিবি’র কর্মশালা

সরিষাবাড়ীতে সন্তানের ভরণ-পোষণের খরচ চাওয়ায় তালাক প্রাপ্তা স্ত্রীকে পেটালেন স্বামী

সরিষাবাড়ীতে সন্তানের ভরণ-পোষণের খরচ চাওয়ায় তালাক প্রাপ্তা স্ত্রীকে পেটালেন স্বামী

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরখাস্ত হলেন ডিএমপির বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান

নাসিরনগর হাসপাতালের কর্মচারী করোনায় আক্রান্ত

হোমনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডোমারে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কুষ্টিয়ায় কুমারখালীতে এক ভুয়া কাজী’র ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরের সাফদারপুর বাজারে ভাঙ্গা রাস্তায় নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ !

ডোমারে আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল শোভাযাত্রা