crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৮, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত পল্লী জীবিকায়ন প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় তিন দিনব্যাপী সুফলভোগীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে হাঁস-মুরগি ও গাভী পালন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মোজাম্মেল হকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন ভার্চুয়ালি করেন প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উজ্জ্বল হোসাইন, জেলা বিআরডিবির উপপরিচালক শেফালী জাহান, কিশোরগঞ্জ সদর উপজেলার ইউআরডিও পলাশ রায়হান, মাঠ সংগঠক হেপী আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গ্রামের ১০টি দলের ৮০ জন ঋণগ্রহীতা সদস্য অংশগ্রহণ করেন।
বক্তারা প্রশিক্ষণার্থীদের সামনে হাঁস-মুরগি ও গাভী পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, পরিচর্যা এবং লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইছামতি নদী উদ্ধারে পাবনায় কাফন পরে মানববন্ধন!

পাবনায় শিশু চুরির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার -২

ঝিনাইদহ শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে জাতীয় শোকদিবস পালিত

কবরের আজাব হতে রক্ষা পাওয়ার আমল

জলঢাকার মিল ম্যানেজার হত্যা: হত্যাকারী রুবেল গাজীপুরে গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে খৈলকুড়া টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ অনুষ্ঠিত

এমপি ইঞ্জিনিয়ার সবুরকে আইইবি’র ফুলেল সংবর্ধনা

খাগড়াছড়িবাসীকে শুভেচ্ছা জানালেন সংসদসদস্য পদপ্রার্থী অংচিংনু মারমা

এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শৈলকুপায় পরিবারের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা