crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে পুলিশের অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের সরকারি দুটি হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ সুপার জানান, “কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে—এমন তথ্য পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি পর্যবেক্ষণের পর দালালদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩২ জনকে আটক করার পর তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়।”

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করতেন। তারা উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা কিংবা কম খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের সরকারি হাসপাতালের পরিবর্তে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। এতে প্রত্যন্ত এলাকা থেকে আসা সাধারণ রোগী ও স্বজনরা প্র*তারণা ও হ*য়রানির শিকার হতেন বলে জানিয়েছে পুলিশ। অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ খরচ করার অভিযোগও রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “সরকারি হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালচক্রের তৎপরতা সহ্য করা হবে না। দালালদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, “জনগণের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে হাসপাতালকেন্দ্রিক অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হামার ডোমার এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ইলিশ মাছ বিক্রেতার জরিমানা

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা লেখাপড়া শিখবে কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না : সংসদে প্রধানমন্ত্রী

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ও বাল্যবিবাহ মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

হোমনায় দুঃস্থ ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফে এর চাল বিতরণ

ঘোড়াঘাটে ব্যবসায়ীদের দ’খলে ফুটবল মাঠ , প্রশাসনের কাছে অভিযোগ করলেও মেলেনি কোনো সুরাহা!

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

করোনা মোকাবিলায় দোকান-পাট বন্ধসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ