crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় হলরুমে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল ও শামসুল ইসলাম সেলিম। এছাড়াও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

দোয়া মাহফিলের শেষপর্বে মরহুমার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা-মেঘনায় নৌ-পথে চাঁদাবাজি বন্ধে সার্কেল এএসপি’র নেতৃত্বে যৌথ মহড়া

কচুরিপানা নিয়ে পরীক্ষা- নিরীক্ষা চলছে, ফুড ভ্যালু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে : বাণিজ্যমন্ত্রী

ঝিনাইদহে ব্যাপক সংকটের মুখে সুপেয় পানি, হাজার হাজার নলকূপে উঠছে না পানি!

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

ডা. নিগার নাহিদ এর অকাল মৃত্যুতে ঝিনাইদহ জেলা বি এম এর শোক প্রকাশ

হোমনায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন যারা

আইনের শাসন প্রতিষ্ঠা ব্যতিরেকে শিল্প-কারখানা ও রাসায়নিক গুদাম-ডিপোসমুহের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়

আইনের শাসন প্রতিষ্ঠা ব্যতিরেকে শিল্প-কারখানা ও রাসায়নিক গুদাম-ডিপোসমুহের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়

তথ্য প্রতিমন্ত্রীর জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্নজীবনীমূলক বই বিতরণ

ঢাকা-১৪ আসনে আ’লীগের প্রার্থী হতে চান, ত্যাগী নেতা আকরাম হোসেন বাদল

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু