crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় চু*রি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চো*র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় উদ্বুদ্ধ হয়ে চু*রি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চো*র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার স্টাফ কোয়ার্টার রুমের সামনে চুরি করা মোবাইলটি গোপনে ফেলে যায়।

জানা যায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমানের নিজস্ব মোবাইলটি রমজান মাসে কোয়ার্টার থেকে চুরি হয়ে যায়। বিষয়টি নিয়ে গত ৪ এপ্রিল জুম্মা নামাজের পূর্বে ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন উপস্থিত মুসল্লিদের সামনে চোরকে উদ্দেশ করে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মোবাইলটি গোপনে রেখে গেছে ওই চোর।

মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান জানান, ‘কোয়ার্টার থেকে চতুর্থ রমজানে মোবাইলটি চুরি হয়ে যায়। আজ বৃহস্পতিবার বিকেলে গোপনে মোবাইলটা ফেলে গেছে।’

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইমাম সাহেবের মোবাইল চুরির বিষয়টা শুনে শুক্রবার মসজিদে মুসল্লিদের উদ্দেশে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য চোরের উদ্দেশে বক্তব্য দিয়েছিলাম। এতে সম্ভবত চোর উদ্বুদ্ধ হয়ে মোবাইলটা ফেলে রেখে গেছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মুরগীর খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩ জন, করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, আক্রান্তের হার ৬৪ ভাগ!

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক দু’র্নীতি ও অ’নিয়মের অভিযোগ

দেশে করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,৩৬৪

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নীলফামারীতে আরও ৪৯ জন করোনায় আক্রান্ত

প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

রংপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ : এএসআই রায়হানকে এখনও গ্রেফতার দেখানো হয়নি

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণের বারসহ আটক-১