crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

 

মো : আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়ভাগ এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘর্ষে মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতির সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৩৯) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাহাঙ্গীর আলম অফিস শেষে মোটরসাইকেলে করে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সং*ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই পালিয়ে যান পিকআপের চালক।’

এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি আবদুল্লাহ আল মামুন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

‘ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি , নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ঃ কবির ভাষায় শেখ হাসিনা

হোমনায় মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

মঙ্গলবার থেকে সারাদেশে বিএনপির টানা ৩ দিনের অবরোধ ঘোষণা

ডিমলায় সরকারি কাজে বা’ধা ও হা’মলার ঘটনা ধামাচাপা দিতে সংবাদ সম্মেলন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

হোমনায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন ইঞ্জি. এম এ মতিন খান

১দিন অনাহারে থাকা ব্যক্তিকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন

ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ডোমারে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নাসিরনগরে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ