crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী কাল শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টার পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশ এই সময় ইলিশের অভয়াশ্রম হিসেবে থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সরকারের এ অভিযান বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।

মন্ত্রণালয় জানায়, আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলবে। এ অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। এ সময় ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হবে, যা মোট ১৫ হাজার ৫০৩ টন চালের সমান।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, ‘বিজ্ঞানভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ হাজার কোটি জাটকা যুক্ত হয়, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।’

বাজারে এবার ইলিশের দাম বিগত যেকোনো বছরের চেয়ে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতি কেজি মাঝারি আকারের (৯০০–১১০০ গ্রাম) ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কারুশিল্প মেলার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

পঞ্চগড়ে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষক-কৃষাণীসহ নিহত ৩

সরকারের সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

হোমনায় করোনা প্রতিরোধে স্থল পথের পাশাপাশি নৌপথেও অভিযান চালালেন এএসপি মো. ফজলুল করিম

হোমনায় মুহাম্মদ (সা.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ডিমলায় আ.লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মচারীসহ শৈলকুপায় ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা