crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পাষণ্ড বাবা আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২০ ৪:২৫ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়ু-গোপাল সরকারকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। এরপর রাতেই নাড়ু-গোপালকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। আটক নাড়ু-গোপাল সরকার উপজেলার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে।

মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, প্রায় ৭/৮ মাস হলো মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। বিভিন্ন সময় অভিযুক্ত বাবা তার মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে বিরক্ত করতো। এ নিয়ে আমার মেয়ে বাবার অত্যাচারে কীটনাশক পান করে আত্মহত্যাও করতে গিয়েছিল একবার। সে সময়ে লোকলজ্জার ভয়ে কাউকে না জানিয়ে ঘটনাটি নিজেদের মধ্যে চেপে রাখে। সর্বশেষ গত ৭ আগস্ট রাত তিনটার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা। এ সময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন। এ নিয়ে মেয়ের মা ও বাবার সাথে ঝগড়া হয়। এক পর্যায় কোন উপায় না পেয়ে শনিবার রাতে মেয়ের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করে নাড়ু- গোপালের নামে। পুলিশ রাতেই তাকে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, মেয়েকে যৌন হয়রানি করে আসছিল নাড়ু-গোপাল এমন অভিযোগে মামলা হওয়ার পর শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আসামি এবং ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু আইনের ২২ ধারায় লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ডিমলায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

Quisque nec

হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

নাসিরনগরে কর্মহীন ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি

বাংলাদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবেনা: সেনাপ্রধান

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল

ঝিনাইদহে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ, অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার

জামালপুর জেলায় ১দিনে করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন ১৯জন

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন,রংপুরের মতবিনিময় সভা