crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাউন্সিলর থেকে উপজেলা চেয়ারম্যান হলেন শৈলকুপার নিলুফা ইয়াসমিন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২০ ৮:১২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সংরক্ষিত আসনের কাউন্সিলর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন নিলুফা ইয়াসমিন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) দুপুরে তিনি দোয়া মাহফিলের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি শৈলকুপা পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর থাকাবস্থায় পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। গত ৪ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা হৃদরোগে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য হয়। শূন্য পদে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কর্মক্ষেত্রে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হরিণাকুন্ডুতে মহামারি করোনা প্রতিরোধে রাস্তায় ইউএনও

ঝিনাইদহে মহা আয়োজনে চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন

রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

নীলফামারীতে পুলিশের সহায়তায় চিকিৎসা সেবা, সুস্থ প্রসূতি মা ও নবজাতক শিশু

পঞ্চগড়ে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষির জমি

নীলফামারীর ডিমলায় ৬ জু-য়া-ড়ি আটক,গণমাধ্যমকর্মীকে বি-ভ্রা-ন্ত করার চেষ্টা

ডোমারে সাংবাদিক জাকির প্রধানের কুলখানী অনুষ্ঠিত