crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কলারোয়ার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

ফারুক হোসেন রাজ,  কলারোয়া,সাতক্ষীরা :

ভাষার মাস ফেব্রুয়ারি। মাসটি বাঙালি জাতির জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শহিদ মিনার না থাকায় কলারোয়া উপজেলার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয় যেনতেনভাবে। এজন্য অস্থায়ীভাবে কলাগাছ বা অন্যান্য উপকরণ ব্যবহার করে নির্মাণ করা হয় শহিদ মিনার।
সরেজমিনে গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহিদ মিনার নেই। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করে আসছি। আবার কিছু জায়গায় অনেক প্রতিষ্ঠান মিলে সম্মিলিতভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কলারোয়া শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৬০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৮টি মাধ্যমিক, ৩০টি মাদ্রাসা ও ৮টি কলেজ রয়েছে। তবে উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহিদ মিনার আছে ১২টিতে, ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতে এবং ৩০টি মাদরাসার মধ্যে ২টিতে রয়েছে শহিদ মিনার।

উপজেলার দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের আনিছুর ও ছাবিহা নামের দুই শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে শহিদ মিনার না থাকায় প্রায় ২ মাইল দূরে দেয়াড়া হাইস্কুলের শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতে হয়। সরকারের কাছে শহিদ মিনার নির্মাণের দাবি আমাদের দীর্ঘ দিনের।

কলারোয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ বলেন, দু’বছর পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল অধিদপ্তরে তালিকা পাঠিয়েছি। কিন্তু এখনো কোন সাড়া পাইনি।

কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন জানান, উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার নেই। তবে যাতে সকল প্রতিষ্ঠানে শহিদ মিনার তৈরি হয়, সে ব্যাপারে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

দাম কমলো এলপি গ্যাসের, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

হোমনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা

দিঘলিয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতা আাজিজুল বারী হেলালের আগমন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপিতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন

ঝিনাইদহে আদালতে মামলা থাকা সত্ত্বেও জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ॥ বাদী প্রশাসনের ঘুরছে দ্বারে দ্বারে

কুতুবদিয়ায় জাহাজে লাগা আ’গুন নিয়ন্ত্রণে, ৩১ নাবিক জীবিত উদ্ধার