crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা:ঝিনাইদহে নতুন করে ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে মোট ৩৯০ জন, অনেকেই আইন মানছে না!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ
করোনা:ঝিনাইদহে নতুন করে ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে মোট ৩৯০ জন, অনেকেই আইন মানছে না!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের ৬ উপজেলায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত প্রবাসীসহ আরো ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে ঝিনাইদহ জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জনে। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসীরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার বিকালে জানান, গত ১০ মার্চ থেকে ১৯ মার্চ এই ৯ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬জন, কোটচাঁদপুরে ৫১ জন, কালীগঞ্জে ১২জন, শৈলকুপায় ৮জন, হরিণাকুন্ডুতে ৫ ও মহেশপুর উপজেলায় ৩০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারী করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকার আইন তেমন ভাবে মানা হচ্ছে না। অনেক গ্রামে প্রবাসীরা এসে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয়। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে ঝিনাইদহে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক জরুরি লিফলেট ও হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। বৃহস্পতিবার ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান শহরের বিভিন্ন পয়েন্টে নাগরিকবদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হু-ম-কি, ডাক্তারের বিরুদ্ধে জিডি

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ, ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

পুঠিয়ার হোটেল-রেস্তোরাঁগুলোতে পচা-বাসি খাবার পরিবেশন , দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৯

হোমনায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও চিহ্ন স্থাপন করেন ইউএনও

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পুলিশ সদস্যদের ওষুধ দেয়া হবে: আইজিপি

হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা