crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কমলগঞ্জে বনভূমিতে অবৈধ পান বাগান উচ্ছেদ, দখলমুক্ত হলো ৩.২৯ হেক্টর জমি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীনের কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ। গত মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে শুরু হয় আর রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে আনুমানিক ১ হাজার পান চারা উপড়ে ফেলা হয়।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এ ঘটনায় বন আইনে একটি পিওআর বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে কুরমা বিট কর্মকর্তা মো: জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনভূমি দখল ও অবৈধ চাষাবাদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গ*ণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লীদের বিক্ষোভ

নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে: তথ্য উপদেষ্টা

পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ পালিত

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ পালিত

দেশে করোনায় আরও ৯৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩০৬

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩, মৃত্যু ৩, করোনার বিস্তার বাড়লেও মাঠে নেই মনিটরিং ব্যবস্থা !

ময়মনসিাংহে দুই দরিদ্র প্রতিবন্ধীকে খাদ্য সমগ্রী ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও

ময়মনসিাংহে দুই দরিদ্র প্রতিবন্ধীকে খাদ্য সমগ্রী ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও

ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা