crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৩ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেছেন।

গত বছরের ২২ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণের অবসরের ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

ওই রায়ে আদালত বলেন, শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট (অবসরকালীন সুবিধা) পেতে বছরের পর বছর ঘুরতে হয়। এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না। একজন মাধ্যমিকের শিক্ষক কত টাকা বেতন পান, সেটাও বিবেচনায় নিতে হবে। এ জন্য তাদের অবসর ভাতা ৬ মাসের মধ্যে দিতে হবে।

এই অবসর ভাতা পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরতে পারেন না বলেও মন্তব্য করেন আদালত।

প্রসঙ্গত, দেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদণ্ড, হাসপাতাল বন্ধ

মধুপুরে কিশোরীকে অপহরণকালে এক বখাটে আটক

মধুপুরে কিশোরীকে অপহরণকালে এক বখাটে আটক

ঝিনাইদহে করোনা রিপোর্ট নিয়ে তোলপাড়! ৩৩ করোনা রোগীর রিপোর্ট যশোরে পজিটিভ, ঢাকায় নেগেটিভ!

News with Coffee

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন চূড়ান্ত হওয়ায় ইঞ্জি. এমএ মতিন খান কে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ র‍্যালি

খুলনায় আইপি পুলিশ সুপারের এপিসি ফার্মাসিউক্যাল লি. পরিদর্শন

খুলনায় আইপি পুলিশ সুপারের এপিসি ফার্মাসিউক্যাল লি. পরিদর্শন

হোমনায় ডিসি নুরুল আমিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হোমনায় ইউএনও’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল শিক্ষক, ছাত্র ও স্কাউটের সদস্যরা

ঝিনাইদহে ফুসফুস রোগাক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার