crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>

রংপুর নগরীতে প্রাইম ব্যাংকের এটিএম বুথ হতে সাড়ে ৯ লাখেরও বেশি টাকা ‘লোপাটের’ অভিযোগে ব্যাংকের গোপন পাসওয়ার্ডধারী কর্মকর্তা আবু রায়হান গ্রেপ্তার হয়েছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রাইম ব্যাংকের রংপুর শাখার ওই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, গত ৬ অক্টোবর রংপুর শহরের রংপুর ভবনের নিচতলায় স্থাপিত প্রাইম ব্যাংকের এটিএম বুথ হতে ৯ লাখ ৬৩ হাজার টাকা অজ্ঞাত ‘হ্যাকার’ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ‘চুরি’ করে। এ বিষয়ে মহানগর কোতয়ালি থানায় মামলা হয়। প্রাইম ব্যাংক রংপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পীযূষ কুমার রায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, এটিএম বুথে টাকা লোড দেওয়ার সময় ব্যাংক নির্ধারিত দুইজন পাসওয়ার্ডধারী অফিসার উপস্থিত থাকেন। যার একজন কাস্টমার সার্ভিস অফিসার মো. মোস্তাফিজ, অপরজন প্রাইম ব্যাংক রংপুর শাখার অফিসার আবু রায়হান। এই দুইজন দীর্ঘদিন হতে ধরে বুথের ভল্টে টাকা লোড দিয়ে আসছেন।

পিবিআই পুলিশ সুপার এবি এম জাকির হোসেন জানান, লুট হওয়া বুথের গোপন দুটি পাসওয়ার্ড ব্যাংকের একমাত্র অফিসার আবু রায়হান জানতেন এবং নিজ বদলি আদেশের সুযোগ নিয়ে তিনি তার কাছে গোপন পাসওয়ার্ড ব্যবহার করে সুকৌশলে এটিএম বুথের ভল্টে থাকা ৯ লাখ ৬৩ হাজার টাকা ‘চুরি’ করে নিয়ে যান।

পুলিশ সুপার এবি এম জাকির হোসেন জানান, শনিবার (২০ নভেম্বর) রাতে রংপুর নগরীর ডিসির মোড় এলাকা থেকে আবু রায়হান গ্রেপ্তার করে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তি ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে কাষ্টিং দুর্ঘটনায় চিনিকল শ্রমিক নিহত

পঞ্চগড়ে কাষ্টিং দুর্ঘটনায় চিনিকল শ্রমিক নিহত

নাসিরনগরে ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাটমোহর হান্ডিয়ালে ওষুধ ব্যবসায়ীদের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডোমার ইউপি নির্বাচনে ৩ টিতে ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার চারা গাছ বিতরণ

নির্বাচনী সংস্কারে তিন দফা প্রস্তাবে বাংলাদেশ কংগ্রেস’র মানববন্ধন

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

শৈলকুপায় ১মাসেও গ্রেফতার হয়নি কৃষক রতন হত্যা মামলার মূল আসামীরা

নিরাপদ পানির কথা বললেন চঞ্চল চৌধুরী

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২,নতুন আক্রান্ত ১৭৭৩