crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

উন্নয়ন করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন ডেস্ক>> দেশের উন্নয়ন করতে গিয়ে যেন গরিব মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নটা যেন মানুষের জন্য হয়, মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয়।

আজ বৃহস্পতিবার মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা যেন সময়মতো জমির যথাযথ মূল্য পায়, তাতে দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন,কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী নিয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জাপানের সহায়তায় মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণ এই পরিকল্পনার অংশ। বিশেষ অর্থনৈতিক অঞ্চলও হচ্ছে সেখানে।

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের বিরাট সম্ভবানা তৈরি হয়েছে। এই অঞ্চলকে পর্যটন শিল্পের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। সেখানে ঢাকা থেকে সরাসরি ট্রেন চালু হবে। বিমানবন্দরের উন্নয়নও করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায়

নিজস্ব অর্থায়নে সড়কের সংস্কার করছেন মুন্সি নূর মোহাম্মদ

স্বপ্ন দেখেছিলেন মতিয়র রহমান তালুকদার পূরণ করেছেন শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী

রংপুরে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে রাস্তায় মানুষ ও যানবাহন চোখে পড়ার মতো

সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হোমনায় ৪০০ ফুট নিষিদ্ধ কারেণ্ট জাল পুড়িয়ে দিলেন ইউএনও

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে জড়িত একজন গ্রেফতার, রহস্যে ঘেরা হত্যকাণ্ড

ফের শৈলকুপায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু !