crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।। 

গোপালগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে আজ শনিবার ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাসপাতালে মন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

মন্ত্রী এরপর বিজিবি’র অপস রুম পরিদর্শন করেন। সেখানে তিনি অপস রুমের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মোঃ মনির হোসেন (৪০) মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাঁকে পিলখানাস্থ শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। এতে লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

বর্তমানে আহত তিনজন বিজিবি সদস্যই উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৭ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকার এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নার্স দিয়ে শুরু করা হবে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক

প্রধানমন্ত্রীর নির্দেশে আছপিয়াকে দেওয়া হচ্ছে ভূমিসহ ঘর ও চাকুরির নিশ্চয়তা

সান্তাহার পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থীসহ ৪২জনের মনোনয়ন পত্র দাখিল

ঝিনাইগাতীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

দিঘলিয়ার মুদি দোকানে আ’গুন, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাইবান্ধায় পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

জামালপুরে দিনব্যাপী কবি মিলন মেলায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য কবিতা উৎসব