crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১, ২০২০ ২:০৩ অপরাহ্ণ
আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডিজিএম চালকলে অতিরিক্ত চাল মজুদের দায়ে মিল মালিককে এক লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার সাইলো সড়কের পাশে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন ও সহকারি কমিশনার (ভূমি)   মাহবুবা হক যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চালকল মালিক মোতালেব হোসেনকে এই জরিমানা করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির সাইলো সড়কের পাশে ডিজিএম নামক একটি চালকলে অতিরিক্ত চাল মজুদ রেখেছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমাণ আদালত টিম ওই চালকলে অভিযান চালিয়ে তার গুদামে অবৈধ ভাবে চুক্তির অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে অত্যাবশকীয় পণ্য আইন ১৯৫৬ এ ধারা ৩ (২) (গ) ধারা অমান্য করার দায়ে চালকল মালিক মোতালেব হোসেনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে আদালতে জরিমানার টাকা পরিশোধ করায় চালকল মালিক মোতালেব হোসেনকে খালাস দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দোয়া কবুল হওয়ার শর্ত

সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব আবুল হোসেন

ডোমারে ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে মতবিনিময়

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ডোমারে গাঁ’জাসহ মা’দক বিক্রেতা আটক

ডোমারে গাঁ’জাসহ মা’দক বিক্রেতা আটক

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের’

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন

সচেতনতা বৃদ্ধির স্বার্থে করোনা ভাইরাসে করুন মৃত্যুর চিত্র তুলে ধরেছেন হোমনার ইউএনও

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া সেই পাঁচজন করোনামুক্ত

দাউদকান্দিতে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিবাদ