crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন রোধে রংপুরে মানবন্ধন ও স্মারকলিপি পেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৫, ২০২০ ৯:৩৬ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে রোববার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ করা হয়। নদী ভাঙন প্রতিরোধ ও ফসলি জমি রক্ষা সংগ্রাম কমিটি ৩১ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন এর আহবায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলার সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু, ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল্লাহ, জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম, সিদ্দিক হোসেন প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ভয়াভহ বন্যায় এবং ঘাঘট নদীর ভাঙনে ৩১ নং ওয়ার্ডের নাজিরদিগর, আরাজি ধর্মদাস এলাকায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। নদী ভাঙনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। পান বাড়ী বাশারের ঘাট পুলের উত্তরাংশের দুই তিনশ ফিট পাকা রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমতাবস্থায় পুলের ঠিক পশ্চিম দিকে ৩০ শতক জমি যা সাবেক রাস্তারই অংশ তার উপর একটি খাল কেটে নদীর গতিপথ ব্রিজের দিকে করে দিলে শতশত একর জমি, উত্তরাংশের পাকা রাস্তা নদীর ভাঙনের হাত হতে রক্ষা পাবে। দীর্ঘদিন ধরে এ দাবি জানালেও সমস্যার সমাধান হয় নি। বাশারের ঘাট ব্রিজের পাশেই অবৈধভাবে রাতের আঁধারে বালু তোলা হচ্ছে, অথচ সে দিকে প্রশাসনের নজর নেই। আমরা অবিলম্বে বালু তোলা বন্ধ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ সকল দাবি পূরণের আহবান জানাই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু, শনাক্ত ৪১৯২

সবাই বলে টিকা দেবে, কিন্তু হাতে আসছে না : পররাষ্ট্রমন্ত্রী

রংপুরে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা নাহলে পালাবার পথ খুঁজে পাবে না রসিক মেয়র, সংবাদ সম্মেলনে আ’লীগ নেতৃবৃন্দ

রংপুরে ধ’র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত পলাতক

রংপুরে র‍্যাব-১৩ এর সদস্য জাকির হোসেনের আত্মহত্যা

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি ঢাকা রেঞ্জ

নাসিরনগরে শেখ রাসেল’র জম্মদিন পালিত

কালিয়াকৈরে বাজারে মূল্য তালিকা টানানো কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডু’বে আপন দুই বোনসহ ৩ শিশুর মৃ’ত্যু