crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

 

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি>>

অবশেষে কুমিল্লার আলোচিত সেই সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনকে উপপরিচালক ( পরিকল্পনা ও গবেষণা) চলতি দায়িত্ব, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় বদলি করা হয়েছে।

আজ ৩০ নভেম্বর, ২০২২ খ্রি. তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে ক্রাইম পেট্রোল২৪.কম পত্রিকায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এর বিরুদ্ধে ‘ কুমিল্লার সিভিল সার্জনের বিরুদ্ধে মাসিক সমন্বয় সভার নামে ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে পুনরায় গত ১৬ অক্টোবর, ২০২২ খ্রি. তারিখে ‘সমন্বয় সভার নামে চাঁ’দাবাজি ও দু’র্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও  বরুড়ায় সভা করলেন কুমিল্লার সিভিল সার্জন’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও, তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির তথ্য উঠে আসে ক্রাইম পেট্রোল২৪.কম টিমের হাতে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বোয়ালমারী জামে মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

ডোমারের কথিত জ্বীনের বাদশা সাইফুল ও তার ২ সহযোগী আটক

ময়মনসিংহে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা’মলায় নিহত ১

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

জামালপুরে বাপেক্সের গ্যাসের অনুসন্ধান, পরীক্ষামূলক উত্তোলন শুরু

নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টিটু

ঝিনাইদহে সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ

গাইবান্ধায় ব্রেইন টিউমারে আক্রান্ত শিশু সোলাইমানকে বাঁচাতে মানবিক আর্থিক সাহায্যের আবেদন

জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করবেন যেভাবে

রাজনৈতিক নেতাদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী