crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ, ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৫, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দেরীতে আদালতের কার্যক্রম শুরু, আইনজীবীদের সঙ্গে অসদাচরণ, আইনজীবী সমিতির প্রতি অবজ্ঞা প্রদর্শন, প্রকাশ্য আদালতে আদেশ দিয়ে তা নথিভুক্ত না করে আসামীকে রিমাণ্ডে পাঠানোসহ নানা অভিযোগে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছে ঝিনাইদহের আইনজীবীরা। সোমবার রাতে আইনজীবী সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ নভেম্বর পর্যন্ত ১৭ নভেম্বর পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। সেইসঙ্গে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের অপসারণ দাবি করেছেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামন ও সাধারণ সম্পাদক অ্যাড.. জাকারিয়া মিলন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সম্মানজনক আচরণ করেন না। মামলার আদেশ না নিয়ে পরে দিব বলে তার বিপক্ষে রায় দেন। আইনজীবীদের সঙ্গে যথাযথ আচরণ করেন না ওই বিচারক। এছাড়াও নির্দিষ্ট সময়ে আদালতের বিচার কার্যক্রম শুরু করা হয় না। এতে আইনজীবী ও বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হয়। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.. জাকারিয়া মিলনের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমরা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’র আদালত বর্জন করেছি। আমরা তার অপসারণ দাবি করছি। গত ১০ ডিসেম্বর এ সিদ্ধান্ত গ্রহণ করা হলেও সোমবার থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

কালীগঞ্জের বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের ১১ জন আটক

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কী সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে?

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘মাদকসহ’ ২ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদেরও জন্য সুখবর

মাস্ক না পরার অপরাধে চিলির প্রেসিডেন্টের জরিমানা

যুগের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে: প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জের মোহাম্মদ আলীর সন্ধান চায় পরিবার

ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত